
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. ইউসুফ (৪২) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৬ মে পৌরসভার সোনার বাংলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী ও সহাকারি উপপরিদর্শক( এএসআই) জিবন বাকতী অভিযান চালিয়ে পৌরসভার সোনার বাংলা রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ইউসুফ শহরতলীর বিরাইমপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি ইউসুফের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে রোববার সকালে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব
https://www.youtube.com/watch?v=ww-A32rn6W0&t=35s
আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শ উপকারভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ
https://www.youtube.com/watch?v=k0v-gdPUgvw&t=1s
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.