
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র মিলনমেলা এর আয়োজনে মেধাবী ও অস্বচ্ছল ছাত্রদের বৃত্তি প্রদান করা হয়।
শনিবার ২৯ অক্টোবর দুপুর ১টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
সৈয়দ মশাহিদ আহমদ এর পরিচালনায় ও সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বশির উদ্দিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান, প্রাক্তন ছাত্র মিলনমেলার আহবায়ক সৈয়দ আব্দুল মোতালিব (রঞ্জু)। এছাড়াও অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন ড. জিল্লুল হক, অবসর প্রাপ্ত কর্ণেল আব্দুল মতিন।
অনুষ্ঠানে ৯জন ছাত্রকে ৫হাজার টাকা করে মোট ৪৫হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.