
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা নটমন্ডপে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মণিপুরী থিয়েটারের বিশ বছর পূর্তি উৎসব। গত বৃহষ্পতিবার সন্ধায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মণিপুরী থিয়েটারের বিশ বছর পূর্তি উৎসব শুভ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও প্রখ্যাত অভিনেত্রী শিমূল ইউসুফ। এ সময় তারা সমাজ পরিবর্তনের জন্য নাটকের গুরুত্ব প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন । এ সময় কথা সাহিত্যিক মাহফুজুর রহমান, গবেষক ড. রনজিত সিনহা, প্রাক্তন প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ, রসমোহন সিংহ, মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা কবি ও নাট্যকার শুভাশিস সিনহা সমীর উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.