মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইলাশপুর গ্রাম থেকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে রাবেয়া বেগম (১৮) নামে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামের জহুর মিয়া মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া বেগম রাতে তার শোবার ঘরে ঘুমাতে যায়। পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করলে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জা মোঃ কামরুল হাসান জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইলাশপুর গ্রাম থেকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে রাবেয়া বেগম (১৮) নামে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামের জহুর মিয়া মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া বেগম রাতে তার শোবার ঘরে ঘুমাতে যায়। পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করলে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জা মোঃ কামরুল হাসান জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্টাফ রিপোর্টার :
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.