
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ২০ মে রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাশ, সহকারি উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেন ও ফুলমিয়া অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন হাসপাতাল রোড থেকে মাদক কারবারি মোঃ ময়জুল ইসলাম (৩৪) গ্রেফতার করেন।
এ সময় ময়জুলের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি ময়জুল ইসলাম ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলালপুর গ্রামের মন্তর মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত ময়জুল ইসলামের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.