কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে সাহিত্যরতœ আশরাফ হোসেন এর ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ২৮ অক্টোবর সন্ধ্যায় সাহিত্যরতœ আশরাফ হোসেন স্মৃতি পরিষদের আয়োজনে ও মিডিয়া পার্টনার কমলকুঁড়ি পত্রিকার সহযোগীতায় পরিষদের সভাপতি আব্দুল হাদী তুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শহীদ সাগ্নিক, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কবি শহীদুর রহমান সায়েদ, সংগীত শিল্পী অমলেশ শর্মা, কবি আব্দুল হাই ইদ্রিছী, মাও: জাকারিয়া রহমান, মাও: নজরুল ইসলাম, মাও: তারেক আহমদ প্রমুখ। সভায় বক্তারা আশরাফ হোসেন এর কর্মজীবন সম্পর্কে আলোকপাত করেন এবং তাঁর শুদ্ধ চেতনা ধরে রাখার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.