
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজে অভিযান চালিয়ে রেস্ট হাউজ পরিচালনার সঠিক কাগজপত্র না থাকায় ও যুবক-যুবতিদের অনৈতিক কাজে প্রশ্রয় দেওয়ার অপরাধে ১ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ৩০ মে দুপুরে শহরের ভানুগাছ সড়কে অবস্থিত মুনস ড্রীম রেস্ট হাউজে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিম।
শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় অভিযানে রেস্ট হাউজটিতে যুবক-যুবতীদের অনৈতিক কর্মকান্ডের প্রমাণ পাওয়ায় এবং রেস্ট হাউজ পরিচালনার প্রয়োজনীয় দলিল পত্রাদী না থাকায় রেস্ট হাউজ কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন। রেস্ট হাউজটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.