
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার ৩১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের নতুন বাজার রোডস্থ এম ইসলাম ট্রেডিং এর পেছনে চা পাতার গোডাউনের গলি থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করেন।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত হলেন মো: নুরুল ইসলাম (৩২), মো: মাহফুজ মিয়া (৩৪), মো: বদরুল (৩৪), মো: আরিফ হোসেন (২৪), মো: আক্তার হোসেন (৩০), সাদ্দাম হোসেন রনি (২৪) ও মো: আক্তার হোসেন (৩৬)।
আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.