
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩ জুন রাতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও উপপরিদর্শক (এসআই) এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে পুরিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার মৌলভীবাজর সড়কের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতা আব্দুল হাই রবিন (২৪) ও রিফাত চৌধুরী (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেন।
পরে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত রবিন শহরতলীর পূর্ব শ্রীমঙ্গল এলাকার আব্দুল আহাদ সাজুর ছেলে ও রিফাত সিলেটের বিশ^নাথ উপজেলার কুনারাই গ্রামের জসিম চৌধুরীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ইয়াবাসহ গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.