
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা জাসদের উদ্যোগে প্রতিষ্ঠানটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে।
এ উপলক্ষে ৩১ অক্টোবর সোমবার দুপুরে শহরে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদ সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সদস্য শামীম আক্তার, বদরুল আলম তপু, জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.