
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে চা বাগান থেকে দেশীয় তৈরি ৪৮০লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শুক্রবার ৯ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে দেশীয় তৈয়ার ৪৮০ লিটার চোলাই সদসগ মাদক কারবারি শংকর রবিদাস বুড়ি (৫২) গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত শংকর রবিদাস বুড়ি ভাড়াউড়া চা বাগান বস্তির পশ্চিম লাইনের মনুয়া রবিদাসের পুত্র।
সে মদ তৈরি করে ব্যবসা করে আসছিল। পুলিশ তার ঘরে তল্লাশী চালিয়ে ৭টি প্লাষ্টিকের জারে ভর্তি ৪৮০ লিটার ছোলাইমদ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মদসহ গ্রেপ্তারকৃত শংকর রবিদাসের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করে শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.