মৌলভীবাজার শহরের বনবিথী এলাকায় ছিনতাইয়ের সময় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- মৌলভীবাজার শহরের দক্ষিন কলিমাবাদ এলাকার জমির হোসেনের ছেলে মনির হোসেন (১৯),একই এলাকার জমির মিয়ার ছেলে মনির মিয়া (১৮)। স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে বনবিথী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকায় শাহজাহান মিয়ার বাসায় ৪/৫ জন ছিনতাইকারী তার স্ত্রীকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে কানের, গলার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
মৌলভীবাজার শহরের বনবিথী এলাকায় ছিনতাইয়ের সময় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- মৌলভীবাজার শহরের দক্ষিন কলিমাবাদ এলাকার জমির হোসেনের ছেলে মনির হোসেন (১৯),একই এলাকার জমির মিয়ার ছেলে মনির মিয়া (১৮)। স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে বনবিথী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকায় শাহজাহান মিয়ার বাসায় ৪/৫ জন ছিনতাইকারী তার স্ত্রীকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে কানের, গলার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। মাহবুবুর রহমান রাহেল॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.