
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রেজি: চট্ট ২৩৫৯-এর অর্ন্তভুক্ত সিএনজি চালিত অটোরিকসা শ্রমিক ইউনিয়নের ভানুগাছ সড়ক গ্রুপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি সুলতান ও মোশাররফ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার ৯ জুন সকাল ১০টায় ভানুগাছ সড়কের শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে মৌলভীবাজার অটো টেম্পু, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-চট্ট-২৩৫৯ -এর শ্রীমঙ্গল উপজেলা শাখার অন্তর্ভুক্ত ভানুগাছ রোড শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার মাধ্যমে ভোটে নির্বাচিত সভাপতি মো: সুলতান আহমেদ, সহ-সভাপতি মো: নুর আলম, সম্পাদক মো মোশারফ হোসেন, সহ-সম্পাদক :মো নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো তৌহিদ মিয়া, প্রচার-সম্পাদক মো জুয়েল মিয়া, অর্থ-সম্পাদক মো মন্নান মিয়া, দপ্তর-সম্পাদক মো রাজু মিয়া, কার্যকরী সদস্য মো জামাল মিয়া নির্বাচিত হন। নির্বাচিত ব্যাক্তিরা নির্বাচন কমিশনার সহ সকল উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.