
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ৯ জুন বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ভ্যার্চুয়ালি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও শ্যীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা.হরিপদ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, সাবেক ফুটবলার পিযুস কান্তি দত্ত প্রমুখ।
৫দিন ব্যাপী এই জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১০টি টিম অংশ নেবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.