
স্টাফ রিপোর্টার॥ তৃণমুল থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানকে সম্বর্ধনা দিয়েছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
৩১ অক্টোবর সোমবার এজন্য দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে মৌলভীবাজারের তৃণমুল পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
খবরটি জানার পর নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দলে দলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান তৃণমুলের ত্যাগী ও সৎ নেতা অধ্যাপক রফিকুর রহমানকে। এসময় তারা মিষ্টি বিতরণ করেন। এ সময় জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.