
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ জুন দুপুরে এম সাইফুর রহমান স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ’র চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, আখাইলকুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাহিদ আলী প্রমুখ।
উদ্বোধনী খেলায় আখাইলকুড়া ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে একাটুনা ইউনিয়ন জয় লাভ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.