
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে বুধবার ১৪ জুন বিকেলে ব্যাংক প্রাঙ্গনে ঋণগ্রহীতা উপকারভোগী গ্রাহকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কর্মকর্তা মিথুন পালের সঞ্চালনায় ও ব্যবস্থাপক খুরশিদ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মৌলভীবাজার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ও লাউয়াছড়া পুঞ্জির মান্ত্রী ফিলা পতমী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কর্মকর্তা ফরিদুল ইসলাম, সুজিত চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে বিভিন্ন উপকারভোগী গ্রাহকদের পাশাপাশি উপস্থিত ছিলেন আদিবাসী খাসি জনগোষ্ঠী ও ত্রিপুরা সম্প্রদায়ের নারী ও পুরুষেরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.