
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা প্রসাশন ও উপজেলা যুব উন্ন্য়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। বক্তব্য রাখেন আব্দুল হান্নান চিনু, এম, এ, ওয়াহিদ রুলু, শাহিন আহমদ, মোশাহীদ আলী, নজরুল ইসলাম প্রমুখ। পরে ১ লাখ ৪৭ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.