
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২৪ আনসার ব্যাটালিয়ন কালাপুর এর বিএইচএম প্লাাটুন কমান্ডার ইলিয়াছ শেখ এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার ২৫ জুন দুপুরে কালাপুরস্থ ২৪ আনসার ব্যাটালিয়ন এর দরবার হলে এ বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২৪ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক তহিদুল ইসলাম এর সভাপতিত্বে ব্যাটালিয়নের পিসি, এপিসি ও শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ড দলনেতা মো: আহছান উল্লাহ্ সুমন (পিভিএম) সহ ব্যাটালিনের অন্যান্য পদবির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সহকারি পরিচালক বলেন, উনারা এই দীর্ঘ কর্মময় জীবনে দেশ মাতৃকার সেবায় কাজ করে গেছেন। তাদের পরবর্তী কর্মস্থলে আরো দক্ষতার পরিচয় দিবেন।
পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। পরে প্লাটুন কমান্ডার ইলিয়স শেখকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.