
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ৫ জুলাই ১২’শ শেখ নাসির উদ্দিন বিড়িসহ ইরশাদুল আলম শাকের (৩০) নামে একজনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মানিক সিংহ সেতুর দক্ষিণ পাশ থেকে আমদানি নিষিদ্ধ ১২’শ শেখ নাসির উদ্দিন বিড়িসহ ইরশাদুল আলম শাকের (৩০) কে আটক করেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। আটক ইরশাদ প্রহল্লাদপুর গ্রামের আমিন আলীর ছেলে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.