
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে স্ত্রীকে শশুরালয় থেকে আনতে গিয়ে শশুরবাড়ির লোকজনের হামলায় মেয়ে জামাইসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ৭ জুলই শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পাড়ের টং গ্রামের বাসিন্দা মো. কাদির মিয়া তাঁর শশুরবাড়িতে অবস্থানরত স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ডুবাগাঁও গ্রামের শশুর সিদ্দিক মিয়ার বাড়িতে যান।
এসময় শশুরবাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তার উপর হামলা চালায়। হামলায় মো. কাদির মিয়ার (২৮) তার ছোট ভাই আব্দুল করিম (১৯) ও মামা ইনচান আলী (২৮) গুরুতর আহত হন।
আহতদের শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে কাদিরের ছোট ভাই আব্দুল করিমের আঘাত গুরুতর হলে তাকে দ্রুত মৌলভীবাজার নিয়ে যাবার পরামর্শ দেন চিকিৎসকরা।
গুরুতর আহত আব্দুল করিমকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল করিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মো. কাদির মিয়া বলেন, স্ত্রীকে শশুরবাড়ি থেকে আনতে ছোট ভাই ও মামাকে সঙ্গে নিয়ে যাই। পরে শশুরসহ বাড়ির লোকজন আমার স্ত্রীকে দিবেনা বললে তাদের সাথে বাকতিন্ডা হয়।
এক পর্যায়ে শশুরবাড়ির লোকজন আমাদের উপর দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমার ছোট ভাই আব্দুল করিম গুরুতর আহত হয়।
তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। আমার ভাই শংঙ্কামুক্ত হলে এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.