মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাড়পাড়া এলাকায় পানিতে ডুবে ছায়েদ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে ছায়েদ মা-বাবার সঙ্গে রাজনগর উপজেলার খাড়পাড়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। এ সময় সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশে নিচু ডোবার পানিতে পড়ে ডুবে গেলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাজনগর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাড়পাড়া এলাকায় পানিতে ডুবে ছায়েদ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে ছায়েদ মা-বাবার সঙ্গে রাজনগর উপজেলার খাড়পাড়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। এ সময় সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশে নিচু ডোবার পানিতে পড়ে ডুবে গেলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাজনগর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.