
এহসান বিন মুজাহির॥ বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্য সরকার অনুমোদিত আন্তর্জাতিক ই-প্রেসক্লাবের উদ্যোক্তা ও উন্নয়ন উপদেষ্টা, শ্রীমঙ্গলের বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম জিয়ার বড়ভাই ব্যবসায়ী মুজিবুর রহমান (৫২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে শ্রীমঙ্গলস্থ নিজ বাসভবনে হার্ট স্ট্রোক করেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে রাত ১১টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন।
বুধবার ১২ জুলাই বাদ যোহর কালিঘাট রোডস্থ বাইতুল আমান জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশগ্রহণ এবং মরহুমে রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম জিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.