
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবাসহ মোঃ জাফর আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
রোববার ১৬ জুলাই রাতে উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাফর আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জাফর আলী উপজেলার একই গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও জাফর আলীর বিরুদ্ধে আরো ৪টি মাদক মামলা আদালতে বিচারধীন রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.