
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রতিবারের ন্যায় এবারও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ জুলাই শ্রীমঙ্গল ভূনবীর ইউনিয়নের সাতগাঁও বাজারের বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ ও তার প্রবাসী দুই পুত্র বোরহান আহম্মদ ও রায়হান আহম্মদ’র উদ্যোগে প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের অপারেশনসহ যাবতীয় চিকিৎসা সেবা ও ঔষধ চশমা বিতরণ করা হয়।
এ সময় চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন দাতা সংস্থা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান ও সিনিয়র প্রজেক্ট অফিসার নুরুল আলম সিদ্দিকী।
জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও মেরিগোল্ড কে.জি স্কুলের অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমেদ, রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান, জনসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমিন চৌধুরী, অপটমেট্রিষ্ট আব্দুল বাতেন তালুকদারসহ ১২ সদস্য বিশিষ্ট মেডিকেল টীম। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সাতগাঁও চক্ষু শিবির কমিটি।
সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিবিরে আসা রোগীদের চক্ষু পরীক্ষা করে ঔষধ ও চশমা প্রদান করা হয়। এদের থেকে বাছাইকৃত শতাধিক রোগীকে অপারেশনের জন্য চিহ্নিত করা হয়।
একই দিনে বুলবুল আহমেদের সহযোগিতায় অপারেশনের রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে প্রেরণ করা হয় এবং ল্যান্স সংযোজন শেষে পরদিন রোগীদের সাতগাঁও পৌঁছে দেওয়া হবে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনায় বুলবুল আহমেদকে সহযোগিতা করেন সাতগাঁও চক্ষু শিবির কমিটি সভাপতি মোঃ ইউছুফ আলী, সম্পাদক মোঃ আকবর আলী, মেরিগোল্ড কে.জি স্কুলের পরিচালক জামাল আহমেদ, মাওঃ সৈয়দ ইন্তেছার আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ডা: আবুল বশর, সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, সমাজ সেবক ছালেক হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আর্থিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ ও দুই পুত্র লন্ডন প্রবাসী বোরহান আহম্মদ ও রায়হান আহম্মদ। লেন্স সংযোজন, চশমা প্রদানসহ সার্বিক চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.