
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ জুলাই সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুধেন্দু ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী।
এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ৯০ টি প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.