
কুলাউড়া অফিস॥ কুলাউড়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাহাত আহমদ সিপারকে আটক করা হয়েছে। থানাসুত্রে জানা যায় ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় এর নেতৃত্বে ১ নভেম্বর মঙ্গলবার রাতে কাদিপুর ইউনিয়নে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে পেকুরবাজার থেকে জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া নিবাসী রাহাত আহমদ সিপারকে আটক করেছে। ওসি (তদন্ত) জানান, আটককৃত সিপারের বিরুদ্ধে ২টি মামলায় সাজা ও ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। পরে বুধবার তাকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.