
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিশিষ্ট সমাজ হৈতষী শ্রীমঙ্গল সাতগাও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শ্রী মিলন শীলকে সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গল হুগলী ছড়া চা বাগানের বাসিন্ধারা।
হুগলিয়া সূর্যতরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, চা শ্রমিক নেতা রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নেতা মাহবুব রেজা। অনুষ্ঠানে চেয়াম্যান ছাড়াও সংবধিত হন সাতগাও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রতিমা দাশ, সুভা কুর্মী, আশা রাণী চন্দ, ইউপি সদস্য, বরুণ গোমেজ, ইসরাইল মিয়া, ঈশ্বর কালিন্দী লাল বাবু,মানিক তংলা, রতন দাশ, লছমন কানু, খোকন বুনার্জী, অকিল তাঁতী ও স্বপন কুমার রায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.