
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির আগুন, নৈরাজ্য, ভাঙচুর ও সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৩০ জুলাই বিকেলে ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে শ্রীমঙ্গল আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে স্থানীয় চৌমুহনী চত্তরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.