
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন। বৃহস্পদিবার ৩রা আগস্ট বিকেলে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) শ্রীমঙ্গল থানা পরিদর্শনে আসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার থানার ব্যারাক, খাবারের মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরে শ্রীমঙ্গল থানার আয়োজনে থানার অফিসার ফোর্সদের সাথে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সদস্যদের কল্যাণ, বিট পুলিশিং, সরকারি গাড়ি ব্যবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা, আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা; সর্বোপরি থানায় আগত সেবা প্রার্থীদের পুলিশি সেবা প্রদান এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনে থানার অফিসার-ফোর্সের প্রতি আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.