
স্টাফ রিাের্টার॥ ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর মৌলভীবাজারের কামালপুরসহ দেশব্যাপি সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।
শুক্রবার ৪ নভেম্বর সকাল এগারোটায় শহরের চৌমোহনা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মি সহ শহর ও আশপাশের মঠ ও মন্দিরের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।ঘন্টাব্যাপী মানববন্ধন চলার সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি এড.
মাখন লাল দাশের সভাপতিত্বে ও এড.প্রার্থ সারথী পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সহ সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা পূজা পরিষদের সভাপতি মিহির কান্ত দেব মিন্টু, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্নাসহ অনেকে। এ সময় বক্তারা অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ঠ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.