
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনায় চোরাইকৃত মালামাল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছে।
সোমবার ৭ আগস্ট গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, রোববার ৬ আগস্ট সকাল বেলা হবিগঞ্জ রোডের এয়ার স্টোর এন্ড বেকারী নামের একটি প্রতিষ্ঠান থেকে দোকানের উপরের টিন কেটে প্রবেশ করে ক্যাশে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা ও অন্যান্য মালামাল চুরি হয়।
এ ঘটনায় প্রতিষ্টানটির মালিক রাহাত আহমেদ শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার ও ওসি তদন্ত আমিনুল ইসলামের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই মো. আব্দুর রউফ চুরি হওয়া দোকান ও আশপাশের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত মোজাম্মেল অরফে মাসুদ (১৯) ও আব্দুল শামীম (১৯) নামের দুইজনকে গ্রেপ্তার করেন।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃতরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃতদের স্বীকার অনুয়ায়ী আসামি শামীম এর হেফাজত থেকে ২৫ হাজার ৪শ’ ২০ টাকা ও মোজাম্মেলের দেখানো মতে ফুলছড়া চা বাগান এলাকা থেকে চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করে পুলিশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.