
আউয়াল কালাম বেগ॥ ‘সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী রাজনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার ৮ আগস্ট এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান।
রাজনগর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক শাহানারা রুবির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক মধুছন্দা দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান চৌধুরী, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সজল চক্রবর্তী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.