
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় সামাজিক সংগঠন সবুজ বাংলা ক্লাব জয়পাশার উদ্যোগে ৫ নভেম্বর শনিবার বিকাল ৩টায় আমির ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা কামরান আহমেদ কিবরিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল আহমদ চৌধুরী, আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ সফিকুর রহমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাঈদ খান শাওন, কাতার প্রবাসী সালেহ আহমদ, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এপি তালুকদার রনি। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসু উদ্দিন বাবু, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির মহাসচিব ইউসুফ আহমদ ইমন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক সংলাপের শহর প্রতিনিধি মো. হাবিবুর রহমান সুজন, সম্পাদক আরিফ হাসান সনি, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন সিপু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ সাজু, অর্থ সম্পাদক রাসেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান অপু, সহ-সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গির আলম, ক্রীড়া সম্পাদক কামরান আহমদ, দপ্তর সম্পাদক রাজু আহমদ, সহ-দপ্তর সম্পাদক মারুফ আহমদ, প্রচার সম্পাদক শাহজাহান আহমদ, সহ-প্রচার সম্পাদক আল-আমিন হোসেন প্রমূখ। সভা শেষে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জনান সবুজ বাংলা ক্লাবের সকল সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.