
স্টাফ রিপোর্টার॥ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার ১৩ আগস্ট রাতে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার ফতেহপুর ২নং মনুমুখ ইউনিয়নের সরকার বাজারের বাদে ফতেহপুর গ্রাম থেকে শাহিন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত শাহিন ফতেহপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। এ সময় গ্রেপ্তারকৃতের দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাহিন মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে।
তার বিরুদ্ধে মৌলভীবাজারের বিভিন্ন থানায় ৭ টি মাদক মামলা রয়েছে। শাহিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.