
শংকর দুলাল দেব॥ রাজনগরে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৭ আগষ্ট দুপুর সাড়ে ১২টায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের পংকি মিয়ার ছেলে টেংরা ভটের দীঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের পংকি মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৫) টেংরা শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো।
ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের মাঠে খেলাধূলা শেষে পাশর্^বর্তী ভটের বাড়ির দীঘিতে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে এক পর্যায়ে দীঘির পানিতে সে তলিয়ে যায়।
এ সময় তার সাথে থাকা অন্য ছেলেরা আশপাশের লোকদের খবর দিলে স্থানীয় লোকজন এসে তাকে দীঘি থেকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.