লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাসদ। বুধবার ১১ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে মিছিলটি চৌমোহনা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি এম.এ হক, সাধারন সম্পাদক নাজিমউদ্দিন নজরুল, জাসদ নেতা হাসান অবেদ চৌধুরী রাজা প্রমূখ। বক্তরা বলেন, জামাত-শিবিরের অনুচরেরা লন্ডনে পরিকল্পিতভাবে হাসানুল হক ইনুর উপড় হামলা করেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।
লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাসদ। বুধবার ১১ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে মিছিলটি চৌমোহনা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি এম.এ হক, সাধারন সম্পাদক নাজিমউদ্দিন নজরুল, জাসদ নেতা হাসান অবেদ চৌধুরী রাজা প্রমূখ। বক্তরা বলেন, জামাত-শিবিরের অনুচরেরা লন্ডনে পরিকল্পিতভাবে হাসানুল হক ইনুর উপড় হামলা করেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.