
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার ১৯ আগস্ট রাতে শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু মুছা ও এএসআই রাজু বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর-৩১৬/২২ (শ্রীমঙ্গল) সোনার বাংলা রোডের বাসিন্দা আব্দুর রসিদ এর পুত্র গোলাপ মিয়া ওরফে সৌরভ (২১), নারী ও শিশু মামলা ১৮৪/২০২০, পিটিশন-৮৬/২০২০ এর পরোয়ানাভুক্ত আসামি বর্মছড়া চা বাগানের বাসিন্দা সানন্দ বোনার্জীর পুত্র ভুবন বোনার্জীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে রোববার ২০ আগস্ট সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.