
স্টাফ রিপোর্টার॥ জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে এসো সাঁতার শিখানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার ২০ আগস্ট মৌলভীবাজার শহরের দ্বারক এলাকার নিকটস্থ একটি পুকুরে এই কর্মসূচি পালন করা হয়। ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসির’র পরিচালনায় ও শহর শাখার অর্থ সম্পাদক তৌফিক আহমদের সঞ্চালনায় কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার সাংস্কৃতিক উপদেষ্টা আব্দাল মাহমুদ কোরেশী।
কর্মসূচিতে ২০ জন ফুলকুঁড়িদের প্রথম ধাপে সাঁতার শিখানো হয়, শহরে থেকেও সাঁতার শেখানোর ব্যতিক্রম এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.