
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এলাইছ মিয়া নামে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২০ আগস্ট রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত এলাইছ মিয়া ওরফে ইলিয়াছ মিয়া শ্রীমঙ্গল থানাধীন জিলাদপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর ২৩৪/১৮ (শ্রীমঙ্গল) মামলায় পেনাল কোডের ৩২৬ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পেনাল কোডের ৩০৭ ধারার অপরাধে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামিকে ২১ আগস্ট যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.