
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে বাম গণতান্ত্রিক জোটের সভা চলাকালে নেতাকর্মীর উপর হামলা ও মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার ২৪ আগস্ট রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীরা অভিযোগ করে জানান, রাজনগর উপজেলার শহিদ মিনার প্রাঙ্গণে সিপিবি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাম জোটের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা করে এবং মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।
জোটের নেতা জহর লাল দত্তকে শারিরীক ভাবে আঘাত করে ব্যানার কেড়ে নেয়। এতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠে।
এই ন্যাক্কারজনক হামলার জন্য বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.