
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাদক ও পরোয়ানাভুক্ত আসামীসহ ১২ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার ২৬ আগস্ট পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেতারকৃতরা হলেন আহাদ মিয়া (৩৪), সোহেল শেখ ওরফে কালু শেখ, মোঃ স্বপন মিয়া (৩২), শ্রীধাম কপালী (৩৫), পবিত্র কপালী (৪২), ইন্দ্রজিৎ কপালী (৩০), জুয়েল কপালী (২০), মোঃ মুজিবুর রহমান (৩৫), আব্দুল মুসলিম (৩৫), অজিত কপালী (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন, পরোয়ানাভুক্ত ৩ জন, ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারা মোতাবেক ৫ জন, নিয়মিত মামলায় ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ২ জনসহ মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের রোববার ২৭ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.