
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক সভা ৫ নভেম্বর শনিবার দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হেলাল আহমদের সভাপতিত্বে ও বীরেন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অজয় দাস। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহিদ আকিদ, সাধারন সম্পাদক মাসুক মিয়া, ইউনিয়ন যুবলীগের সম্পাদক আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান ছয়ফুল ও হোসেন মনসুর উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ প্রমুখ। সভায় আব্দুল মুমিন জানু মিয়াকে সভাপতি, সুজেল আহমদকে সম্পাদক ও বিশ্বজিৎ চন্দ্র চন্দকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.