
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় এশিয়া ফুডের গাড়ি আটকে ডাকাতির সময় ৪ ডাকাতকে আটক করেছে জনতা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। উপজেলার ভাটেরা-ফেঞ্চুগঞ্জ সড়কে ৭ নভেম্বর সোমবার রাত ১১ টার দিকে মালনিছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভাটেরা-ফেঞ্চুগঞ্জের মধ্যবর্তী মালনিছড়া চা বাগান এলাকায় এশিয়া ফুডের একটি গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্ঠা চালায় এক ডাকাতদল। এসময় গাড়ির ড্রাইবার চিৎকার দিলে আশপাশে লোকজন এগিয়ে এসে ৪ ডাকাতকে আটক করে। পরে তাদেরকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন, কুলাউড়া উপজেলার বমরচাল ইউনিয়নের হারিছ আলীর পুত্র কামরুল আলী (২০), দক্ষিণ ইসলামাদা গ্রামের ইসরাইল খানের পুত্র আবেদ খান (১৮), রামচাল গ্রামের জাহাঙ্গির মিয়ার পুত্র সোহেল মিয়া (২০), একই উপজেলার শরিফপুরন ইউনিয়নের শরিফপুর গ্রামের হারুন মিয়ার পুত্র হোসেন আহমদ (১৮)। কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.