
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আলেম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি এবং ইসলামি শিক্ষা সম্প্রসারণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণসমাবেশ করেছে দেশের অন্যতম ইসলামি সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ স্থানীয় এক মিলনায়তনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এম. শামছুজ্জামান চৌধুরী।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক কাজী শিহাব উদ্দিন’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত মামুন, উলামা বিষয়ক সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি এম এ রহিম নোমানী, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সহ-সভাপতি মুফতি মনির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
প্রসঙ্গত, দেশব্যাপী থানা, উপজেলা ও পৌরসভা ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে খেলাফত মজলিস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.