
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র দ্বিতীয় সেমিস্টার,অর্ধবার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুরে স্কুলের অফিস কক্ষে ‘শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মানোন্নয়নে অভিভাবকদের করণীয় বিষয়ে বক্তব্য দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক’র হাত থেকে ফলাফল কার্ড সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মুহিন উদ্দিন, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, নিপা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি এবং শর্মী সুত্রধর। এছাড়াও প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.