মৌলভীবাজারের শীমঙ্গল উপজেলার ভাড়াউরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৫ সেপ্টম্বর রোববার সকাল ৯টায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।এরা হলেন-শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা গ্রামের রোকন মিয়া স্ত্রী জোহুরা খাতুন(৩০) ও কালিঘাট এলাকার মৃত মুহিদ মিয়া স্ত্রী ফাতেমা বেগম(৪৫)। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা বহু দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারের শীমঙ্গল উপজেলার ভাড়াউরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৫ সেপ্টম্বর রোববার সকাল ৯টায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।এরা হলেন-শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা গ্রামের রোকন মিয়া স্ত্রী জোহুরা খাতুন(৩০) ও কালিঘাট এলাকার মৃত মুহিদ মিয়া স্ত্রী ফাতেমা বেগম(৪৫)। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা বহু দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহবুবুর রহমান রাহেল॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.