
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ২৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলী মিয়া (৫৫), রবিন হাওলাদার (২৪), শাকিল দেওয়ান (২৯), সোহেল (২৪), মো. আলমগীর হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ রকি (২০)। পুলিশ জানায় তাঁরা জিআর-৭১/২৩ (শ্রীঃ) মামলার পরোয়ানাভুক্ত আসামি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.