
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের চৌমুহনী নামকস্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় শাহ আলম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।
ভ্রাম্যাণ আদালতকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বাহিনী। শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার নিশ্চিত করে জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন করায় শাহ আলমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.