
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচী, খাবার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন করেছে আদিবাসী ফ্রন্ট।
শনিবার ৩০ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার আদিবাসী ফ্রন্টের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জি, মৌলভীবাজার আদিবাসী ফ্রন্ট এর উপদেষ্টা দিলীপ কৈরী, রাজঘাট ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম আহমেদ, মৌলভীবাজার আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বারাইক, ইউপি সদস্য শিপন বিশ্বাস, সুন্দর আলী, মিতু রায়, প্রতিমা দাশ, সান্তনা বারাইক প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় চা বাগানের কোমলমতি শিশুরা নৃত্য পরিবেশন করে।
সন্ধ্যায় ৭৭টি মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে শিশেলবাড়ি চা বাগানের মানুষ।
অনুষ্ঠান শেষে চা বাগানের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী ফ্রন্ট শিশেলবাড়ি চা বাগানে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন, বিভিন্ন ফলজ, ঔষধি গাছের চারা রোপন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.